মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Title :
ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ। ওসি শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে ধোবাউড়ায় সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুই সহোদর গ্রেপ্তার জনগণের পরম বন্ধু নাজু এবার মাঠে > ফাইতংয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম জমা দিলেন নাজমুল ইসলাম [ নাজু ] প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদে ফ্যামিলি কার্ডের শুভ উদ্ভোদন। দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি* শেরপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ডেনভার বডি স্প্রে ও ভারতীয় মদ নকলায় পুলিশের চেকপোস্টে মিলল ২৪ বোতল ভারতীয় মদ, আটক ১ বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল

ওসি শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে ধোবাউড়ায় সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুই সহোদর গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ওসি শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে ধোবাউড়ায় সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুই সহোদর গ্রেপ্তার

আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের সরাসরি নেতৃত্বে ভোররাতের এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ারসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) উপজেলার ১ নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামে এই সফল অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত দুই সহোদর হলেন ওই গ্রামের আ. মালেকের ছেলে আজিজুল ও হাবিবুল।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে ওসি শফিকুল ইসলাম সম্রাটের কঠোর নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে তার নেতৃত্বেই পুলিশের একটি চৌকস দল ভেদিকুড়া গ্রামে অবস্থান নেয়। অভিযানে এসআই হারুন ও এসআই আজিজুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। ওসির দিকনির্দেশনায় গ্রেপ্তারকৃতদের বসতবাড়িতে বিশেষ তল্লাশি চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ ও ৬ বোতল ভারতীয় বিয়ারসহ সর্বমোট ১০২ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা।
এদিকে, পুলিশের এই সাহসী ও ঝটিকা অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক ভেদিকুড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিল, যার ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছিল। ওসি শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে পুলিশের এই তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। ভবিষ্যতেও যেন মাদক কারবারিদের বিরুদ্ধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকে, সে দাবি জানান তারা।
এ প্রসঙ্গে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, ধোবাউড়াকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়েছে। হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জানান, মাদক কারবারিদের যেকোনো তৎপরতা রুখতে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে এবং পুলিশের এই চলমান তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews