1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নির্বাচনের পর কৃতজ্ঞতা জানাতে জনতার মাঝে এমপি ইজ্জত উল্লাহ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

নির্বাচনের পর কৃতজ্ঞতা জানাতে জনতার মাঝে এমপি ইজ্জত উল্লাহ

খায়রুল আলম, স্টাফ রিপোর্টার তালা-সাতক্ষীরা
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা -০১(তালা-কলারোয়া) আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ নির্বাচন-পরবর্তী সময়ে নিজ নির্বাচনী এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের রাজাপুর,হরিহর নগর,বালিয়া। জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী,জেঠুয়া বাজার পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
সদ্য সমাপ্ত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করায় তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমপি ইজ্জত উল্লাহ বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার এ বিজয়। একটি নিরাপদ, শান্তিময় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই। সফরকালে তিনি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা শোনেন এবং ধারাবাহিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এরপর তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তালা হাসপাতালে কর্তৃপক্ষ, ডাঃ এবং সকল স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কর্তৃপক্ষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি আরও বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের খোঁজখবর নেন এবং রোগীদের মাঝে ইফতার বিতরণ করেন।
বিকালে তিনি তালা ইউনিয়নের ১,২, ও ৩ নং ওয়ার্ডের আয়োজনে জে এন এ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আপ্তাব উদ্দিন , উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল্লাহ,সেক্রেটারি সহ অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা সহ সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, যুব জামাত সভাপতি মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির সভাপতি জামালুন বান্না, তালা কলেজ ছাত্র শিবির সভাপতি মুরাদুল হক,তালা ইউনিয়ন সভাপতি মুজিবর রহমান,খলিলনগর ইউনিয়ন সভাপতি মাঃ আকবর হোসেন, সাবেক ব্যংক কর্মকর্তা গাজী হারুনার রশিদ, মাওঃ আঃ রহিম,সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট