
ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ।
মোঃ আমজাদ হোসেন।
ডিমলা নীলফামারী প্রতিনিধি ঃ
২২ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪.৪০ ঘটিকায় নীলফামারীর ডিমলা থানাধীন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ কালীগঞ্জ বিওপি হতে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বাংলাদেশি সার জব্দ করে। পরবর্তীতে বৈধ কোনো কাগজপত্র না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার বিষয়টি যাচাই করেন এবং সারগুলো অবৈধ বলে ঘোষণা করেন। যুদ্ধকৃত সার গুলোর মধ্যে ইউরিয়া সার ১৫ বস্তা, ডিএপি সার ৬০ বস্তা এবং এমওপি সার ২০ বস্তাসহ সর্বমোট ৯৫ বস্তা সার। আনুমানিক সিজার মূল্য ১,৪২,৫০০/- (এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা)।বাংলাদেশের উত্তরাঞ্চলে ভুট্টা চাষের কারণে একই সঙ্গে প্রচুর সার প্রয়োজন হওয়ার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরপ্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি কার্ড এর মাধ্যমে কৃষকদের সার বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কৃষকগণ স্থানীয় ডিলারের মাধ্যমে কৃষি কার্ড ইস্যু করে সার উত্তোলন করবেন। সরকারের এই সিদ্ধান্ত যাহাতে বাস্তবায়নে বিঘ্ন ঘটে এইজন্য কতিপয় স্যার সিন্ডিকেট কারি কারী এই ধরনের অনৈতিক কর্মকান্ড ঘটানোর চেষ্টা করতিছে।
পরবর্তীতে জব্দকৃত সারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সর্বদা তৎপর ও দৃঢ়প্রতিজ্ঞ।