
জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম
ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৮ নং রায়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন চেয়ারম্যান পদপ্রার্থী, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ তাহেরুল ইসলাম।
এরই ধারাবাহিকতায় তিনি ২ নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণপুর ও মণ্ডলপাড়া গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি। এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের প্রত্যাশা ও মতামত জানার পাশাপাশি এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারাও তাঁর সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম।
২৩/১১/২০২৬ ইং সোমবার