মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Title :
ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ। ওসি শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে ধোবাউড়ায় সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুই সহোদর গ্রেপ্তার জনগণের পরম বন্ধু নাজু এবার মাঠে > ফাইতংয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম জমা দিলেন নাজমুল ইসলাম [ নাজু ] প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদে ফ্যামিলি কার্ডের শুভ উদ্ভোদন। দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি* শেরপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ডেনভার বডি স্প্রে ও ভারতীয় মদ নকলায় পুলিশের চেকপোস্টে মিলল ২৪ বোতল ভারতীয় মদ, আটক ১ বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না
—-: নাহিদ ইসলাম

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম নেতৃত্বে বৈঠকে অংশ নেন সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসেন।

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতির সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি যে বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত আট মাসেই ধারাবাহিকভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সাথে কূটনৈতিক বিষয়গুলো আরো স্পষ্ট না করার ফলে কিন্তু আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের ঐক্য প্রশ্নে আমাদেরকে অবশ্যই সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকেই প্রাধান্য রাখতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের গণরায়ের বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিল করার আহ্বান জানিয়েছি। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলেছি। আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, আমাদের প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে না পারি, তাহলে জনগণের আস্থা অর্জন আমরা করতে পারবো না। দেশে অর্থনৈতিক বিনিয়োগে আমরা আসবে না। এজন্য সংস্কার অত্যন্ত জরুরি।

নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর। সেই গঙ্গা চুক্তির যে নতুন করে চুক্তিটা হবে সেই বিষয়ে যাতে ভারতের সাথে খুবই কঠোরভাবে বাংলাদেশের বার্তাটা দেওয়া হয় এবং আমাদের পানির ন্যায্য হিস‍্যা যাতে আমরা আদায় করে নিতে পারি, সরকার এটাতে যাতে কোন ধরনের কম্প্রমাইজ না করে সে বিষয়ে কথা বলেছি।

ভারতীয় আধিপত্যবাদ নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের লড়াই আওয়ামী লীগের সাথে কোন লড়াই না। আওয়ামী লীগকে আমরা পাঁচ আগস্ট পরাজিত করেছি। এটা এখন ভারতীয় আধিপত্যবাদের সাথে লড়াই। কারণ ইন্ডিয়া আওয়ামী লীগ ও তার এ দেশীয় অ্যাসেটকে ব্যবহার করে সীমান্তের ওপার এবং ভিতর থেকে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। ফলে এই ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক শক্তিগুলাকেও ঐক্যবদ্ধ হতে হবে। সেই আহ্বান আমরা জানিয়েছি। আমাদের ওসমান হাদির খুনিদেরকেও দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করা, শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের রায় কার্যকরে যথাযথ উদ্যোগ নেওয়ার কথা বলেছি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টা আমরা তুলে ধরেছি। তাদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেটার জন্য প্রশাসনকে যাতে নির্দেশনা দেয় সরকারের পক্ষ থেকে সে বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews