মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Title :
ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ। ওসি শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে ধোবাউড়ায় সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুই সহোদর গ্রেপ্তার জনগণের পরম বন্ধু নাজু এবার মাঠে > ফাইতংয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম জমা দিলেন নাজমুল ইসলাম [ নাজু ] প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদে ফ্যামিলি কার্ডের শুভ উদ্ভোদন। দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি* শেরপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ডেনভার বডি স্প্রে ও ভারতীয় মদ নকলায় পুলিশের চেকপোস্টে মিলল ২৪ বোতল ভারতীয় মদ, আটক ১ বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করতে বিএনপি,জামায়াত ও এনসিপিসহ সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।আব্দুস সালাম আজাদ বলেন,ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করতে ভূমিকা রেখেছে, একইভাবে দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় জনগণ আবারও পাশে থাকবে বলে তাঁরা আশাবাদী।

তিনি বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরা বিএনপি সরকারের আট মাস পূর্ণ হওয়ার আগেই ষড়যন্ত্রমূলক সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতেই তারা অগ্নিসন্ত্রাসের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।সংসদ সদস্য আরও বলেন, বাংলাদেশকে নিরাপদ,সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন,এ সরকার ২০১৪ কিংবা ২০১৮ সালের মতো ভোটারবিহীন বা মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে সরকারের জবাবদিহি রয়েছে।

তিনি আরও বলেন,দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক রাসেল,সদস্যসচিব জহিরুল ইসলাম দোলন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভি, মহিলা দলের সভানেত্রী রোকেয়া বেগম,বৃষ্টি আক্তার, রাজন,জামাল খান,মহিদুল ইসলাম খান অস্টিন, নজরুল ইসলাম,আবুল হোসেন,নাহিদ তালুকদার ও স্বপন শেখ।এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের হাবিবুর রহমান হাবিব মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews