
শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।
মোঃ শরিফুল ইসলাম শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ শাহজাদপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শাহজাদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দে উপস্থিত ছিলেন ইকবাল হাসান হিরু, আরিফুজ্জামান আরিফ, এমদাদুল হক নওশাদ, রেজাউল ইসলাম রাজা, মোহাম্মদ ইয়াসিন আলী সহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যথাযথ সম্মান জানিয়ে এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সকল কর্মসূচি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পালন করতে হবে। এজন্য তিনি সকল দপ্তর ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভাটি উপজেলা পরিষদ শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল উপজেলা প্রশাসন, শাহজাদপুর, সিরাজগঞ্জ