1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরে বিসিক শিল্প নগরীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী আটক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত।

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরে বিসিক শিল্প নগরীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী আটক

​জহিরুল ইসলাম হৃদয়, মাদারীপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

​জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি

​মাদারীপুর বিসিক শিল্প নগরী এলাকায় মীম আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী রিয়াদ খানকে আটক করেছে পুলিশ।প্রাথমিক সূত্রে জানা গেছে, মাদারীপুর বিসিক শিল্প নগরী এলাকায় মীম আক্তার ও তার স্বামী রিয়াদ খান বসবাস করতেন। আজ (বৃহস্পতিবার) মীম আক্তারের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।​নিহত মীম আক্তার।তিনি কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর দারুল আমান দাখিল মাদ্রাসায় আয়ার পদে কর্মরত ছিলেন।​আটক স্বামী রিয়াদ খান। তিনি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা দাসের ব্রিজ এলাকার বাসিন্দা।​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিয়াদ খানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
​স্থানীয়রা জানান, দম্পতির মধ্যে কোনো বিষয়ে কলহ ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট