মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ। ওসি শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে ধোবাউড়ায় সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুই সহোদর গ্রেপ্তার জনগণের পরম বন্ধু নাজু এবার মাঠে > ফাইতংয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম জমা দিলেন নাজমুল ইসলাম [ নাজু ] প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদে ফ্যামিলি কার্ডের শুভ উদ্ভোদন। দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি* শেরপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ডেনভার বডি স্প্রে ও ভারতীয় মদ নকলায় পুলিশের চেকপোস্টে মিলল ২৪ বোতল ভারতীয় মদ, আটক ১ বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল

নালিতাবাড়ীতে মরহুম ফুয়াদ চৌধুরী বাবুর স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, টাইব্রেকারে নকলা একাদশের জয়

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

 

মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর।

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকমুক্ত যুবসমাজ গঠন এবং ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করার প্রত্যয়ে মরহুম ফুয়াদ চৌধুরী বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
নালিতাবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়রা একাধিক আক্রমণ চালালেও কোনো দল গোলের দেখা পায়নি। পরে টাইব্রেকারে ২ নং নকলা রনি ফুটবল একাডেমিকে হারিয়ে জয় তুলে নেয় নকলা একাদশ।
মরিচপুরান ও উরফা ইউনিয়নের স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন নারী রেফারি ভাবনা। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বেনীরগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা মাস্টার ও মরিচপুরান ইউনিয়নের রাকিব।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কালিমুল্লাহ টুকন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা বাচ্চু, নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন, চেয়ারম্যান প্রার্থী মানিক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টিই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। পাশাপাশি মরিচপুরান ও উরফা ইউনিয়নের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews