মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Title :
বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ। ওসি শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে ধোবাউড়ায় সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুই সহোদর গ্রেপ্তার জনগণের পরম বন্ধু নাজু এবার মাঠে > ফাইতংয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম জমা দিলেন নাজমুল ইসলাম [ নাজু ] প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদে ফ্যামিলি কার্ডের শুভ উদ্ভোদন। দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি* শেরপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ডেনভার বডি স্প্রে ও ভারতীয় মদ নকলায় পুলিশের চেকপোস্টে মিলল ২৪ বোতল ভারতীয় মদ, আটক ১ বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিং চলাকালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন অভিনেতা সোহেল খান।তাঁর আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সোহেল খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, তাঁরা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইনে‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন।শাহরিয়ার নাজিম জয়ের বর্ণনা অনুযায়ী, ২৪শে নভেম্বর ২০২৬(মঙ্গলবার )সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল খান। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। শুটিংয়ে যাওয়ার জন্য নিচে গাড়িও প্রস্তুত ছিল। এ সময় প্রোডাকশনের একজন কর্মী তাঁকে নিতে কক্ষে যান। রুম থেকে বের হওয়ার সময়ই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা সোহেল খান।এরপর তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। উপস্থিত ব্যক্তিরা প্রথমে ধারণা করেছিলেন,কিছুক্ষণ আগে ড্রাগন ফল খাওয়ার কারণে এমনটি হতে পারে। তবে পরিস্থিতি দ্রুত গুরুতর হয়ে উঠলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার বর্ণনা দিয়ে শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন,‘ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল।
প্রিয় সহকর্মীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শাহরিয়ার নাজিম জয় লেখেন,‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’শুটিং সেটে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় সহকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। তবে অভিনেতার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে চিকিৎসা-সংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews