1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফটিকছড়ির নাজিরহাটে জামায়াতে ইসলামীর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক দুস্থ পরিবারের পাশে নেতৃবৃন্দ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম।

ভিডিও সংবাদ 👇👇

ফটিকছড়ির নাজিরহাটে জামায়াতে ইসলামীর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক দুস্থ পরিবারের পাশে নেতৃবৃন্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ফটিকছড়ির নাজিরহাটে জামায়াতে ইসলামীর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক দুস্থ পরিবারের পাশে নেতৃবৃন্দ

মো: বায়েজিদ হাসান
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নাজিরহাট পৌর শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি শনিবার ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের কুম্ভার পাড়া ঈদগাঁ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাজিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি বায়েজিদ হাসান মুরাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি।

জামায়াত নেতা মাওলানা মো: হানিফের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইসমাঈল গণি বলেন, “আমাদের উচিত ছিল ইফতার সামগ্রী আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া। তা সম্ভব না হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠান শেষে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী পেয়ে স্থানীয়রা জানান, পবিত্র রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ মহতী উদ্যোগকে তারা স্বাগত জানান। তারা বলেন, এমন মানবিক কার্যক্রম কেবল অসহায় মানুষের কষ্ট লাঘবেই সহায়ক নয়, বরং সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনও দৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট