1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাতির কাঁদে নানীর লাশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি

ভিডিও সংবাদ 👇👇

নাতির কাঁদে নানীর লাশ

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জ জেলার কৃতী সন্তান ও সফল আহবায়ক, বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা-এর মা হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার ভোরে রাজধানীর Evercare Hospital Dhaka-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমা হুরন নাহার রশিদ ছিলেন দেশের বিশিষ্ট শিল্পপতি, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হারুনার রশিদ খান মুন্নু-এর সহধর্মিণী। একজন স্নেহময়ী মা, সহৃদয় মানুষ ও সমাজসেবী হিসেবে এলাকায় তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তার ইন্তেকালে মানিকগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে আসে।

বাদ আছর মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোঃ মইনুল ইসলাম খান শান্ত প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা–জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জি. মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাজহারুল ইসলাম খান পায়েল সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

জানাজার সময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়—নাতির কাঁধে নানীর লাশ। স্বজনদের আহাজারি ও কান্নায় পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। মরহুমার বিদায়ে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন—এটাই সকলের

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট