
রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য
মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদ সোহেল নামের এক যুকের বসত বাড়ি থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৩ মে) সকালো রামুর গর্জনিয়ার পশ্চিম বোমাংখিল গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি । পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক আনিছুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউনুছ।
এসআই মোঃ জুয়েল চৌধুরী জানান, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে ইয়াবার একটি বিশাল চালান পাচার হচ্ছিল এমন তথ্য ছিল পুলিশের কাছে। তারই সূত্র ধরে মঙ্গলবার রাত থেকে সম্ভাব্য কয়েকটি বসতবাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ । পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিমবোয়াংখিলের বাইক সোহেলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো দশ বান্ডিল (১লাখ পিস) ইয়াবা পাওয়া যায়।
তিনি জানান, এ ব্যাপারে যথাযত প্রক্রিয়ায় থানায় মামলা রুজু করা হবে। পাশাপাশি এই ইয়াবা কান্ডে যারা জড়িত তারের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।