1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির সভা,অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি

ভিডিও সংবাদ 👇👇

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির সভা,অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি

মো: রাশিদুল ইসলাম কালিয়াকৈর প্রতিনিধি, 
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মো: রাশিদুল ইসলাম কালিয়াকৈর প্রতিনিধি, 

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনভোগান্তি নিরসনে আইনশৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান। প্রধান অতিথি জনাব মোঃ মজিবুর রহমান উপস্থিত কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। অপরাধী যে-ই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। একটি সুন্দর ও সুশৃঙ্খল কালিয়াকৈর গড়তে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হুসাইনের সভাপতিত্বে সভায় মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধ ইটভাটা বন্ধ এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া খাদ্যে ভেজাল ও অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সভায় শিল্প এলাকায় শ্রম অসন্তোষ রোধে সঠিক সময়ে বেতন-ভাতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট