
বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও ইফতার
শাব্বীর আহমদ শিবলী
বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ
বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভাও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গ্যানিংগঞ্জ বাজার কার্যালয়ে মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দাল মিয়ার সঞ্চালণায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মুকিত সালেহ, উপজেলা যুবদল আহবায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন, বানিয়াচং ক্রিকেট ক্লাব সভাপতি ইকবাল হোসেন খান মনি।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হোসেন মারুফ বলেন, সংবাদ পত্র হচ্ছে সমাজের দর্পণ। সমাজের ঘটে যাওয়া বাস্তব চিত্র সংবাদ পত্রের মাধ্যমে আমরা জানতে পারি। আর এ ক্ষেত্রে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ দায়িত্বশীল ভূমিকা রেখে যাচ্ছেন।
পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্বের উপর আলোকপাত করেন, হাফেজ মুফতি শাব্বীর আহমদ শিবলী নোমানী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমদ খান, ফায়ার সার্ভিস কর্মকর্তা রিয়াজ আহমদ, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, বানিয়াচং প্রেসক্লাব সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, সবুজ সিলেট প্রতিনিধি কাউছার আহমদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন আল হাদী, খেলাফত মজলিস নেতা মাওলানা আবুল আহমদ, হাফেজ জহির উদ্দিন সোহেল, রিপন আহমেদ, বানিয়াচং মডেল প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, দফতর সম্পাদক আনসার আলী, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন, মোবাশ্বির আহমদ, ইমরান চৌধুরী, মিজানুর রহমান, আব্দুল্লাহ ও সংবাদ পত্র এজেন্ট মোস্তাকিম আহমদ প্রমুখ।
ক্যাপশন- বক্তব্য রাখছেন উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হোসেন মারুফ।