
চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯
মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনসহ বিভিন্ন মামলায় মোট ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাননীয় পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশে অপারেশন অফিসারের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে আটক করা হয়। এছাড়াও নিয়মিত মামলার ১ জন এবং পরোয়ানাভুক্ত ৬ জনসহ সর্বমোট ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ১. জাহেদুল ইসলাম সিহাব (২০), সাহারবিল।
২. মোঃ শাকিব (২১), কোচপাড়া।
৩. মোঃ হাসান (১৫), দক্ষিণ করাইয়াঘোনা।
৪. নাজেম ওরফে আঙ্গুল কাঁচা নাজেম, মাইজ কাকারা।
৫. রোকেয়া বেগম, মালিবাপের জোন।
৬. কলিম উল্লাহ, ছয়কুড়িটিক্কা।
৭. ইব্রাহিম, ছয়কুড়িটিক্কা।
৮. ছিদ্দিক আহমদ, সাতঘর পাড়া, ছয়কুড়িটিক্কা।
৯. মং চেচুং মার্মা, মানিকপুর বাজার।
পুলিশ জানিয়েছে, চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, ডাকাতচক্র “ডেভিল হ্যান্ড”, পরোয়ানাভুক্ত আসামী, মাদক কারবারি, চোর-ডাকাত, মৎস্য ঘের ও ঘোনা দখলকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
এছাড়াও ডাকাতি প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে