
চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
মোঃ মামুন মোড়ল |
জেলা প্রতিনিধি :(নরসিংদী)
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পলাশ থানা পুলিশ।
বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরসিন্দুর ইউনিয়নের মধ্যপাড়া সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— পলাশ নতুন বাজার এলাকার আব্দুর রশীদের ছেলে মোঃ কামরুল ইসলাম (২৮), চরসিন্দুর মধ্যপাড়া এলাকার মৃত রিপন মিয়ার ছেলে মোঃ রফিকুল ইসলাম পাশা (২৩) এবং দক্ষিণপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে মোঃ শরীফুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের প্যান্টের পকেটে থাকা পলিথিন থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পলাশ থানার এসআই মোহাম্মদ ইউসুফ আলী খান বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে চরসিন্দুরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরে আটক তিনজনকে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।