1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জে চোনারুঘাট সীমান্তে  বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁ/জা জ/ব্দ।  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জে চোনারুঘাট সীমান্তে  বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁ/জা জ/ব্দ। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

হবিগঞ্জে চোনারুঘাট সীমান্তে  বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ।

গাজী আলী আকবর শ্যামল( হবিগঞ্জ জেলা প্রতিনিধি)

হবিগঞ্জে চুনারুঘাট সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

 

বিজিবি সূত্র জানায়, শনিবার (৭ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। রাত প্রায় ২টার দিকে সীমান্ত থেকে প্রায় দুইশত গজ ভেতরে শালবাগান এলাকায় টহলরত বিজিবি সদস্যরা কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে বস্তায় করে অবৈধভাবে মালামাল নিয়ে আসতে দেখে ধাওয়া দেয়। এ সময় চোরা কারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এদিকে ঐ দিন সকালে ৮আটটার দিকে সাতছড়ি সীমান্ত থেকে পৃথক অভিযানে মালিক বিহীন প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দ করা গরু ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করেছে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এবং দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কাছে বিজেপিকে চোরা কারবারীদের সম্বন্ধে বিভিন্ন তথ্য দিয়ে  সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট