1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে চু/রি/র মা/লা/মা/ল উ/দ্ধা/র ও চো/র/দের গ্রে/ফ/তা/র করে পুরস্কৃত হলেন এসআই সজীব আহমেদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে চু/রি/র মা/লা/মা/ল উ/দ্ধা/র ও চো/র/দের গ্রে/ফ/তা/র করে পুরস্কৃত হলেন এসআই সজীব আহমেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

শ্যামনগরে চুরির মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতার করে পুরস্কৃত হলেন এসআই সজীব আহমেদ

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টক রিপোর্টার (সাতক্ষীরা ) : সাতক্ষীরার শ্যামনগরে চুরির মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতার করে সাহসিকতার পরিচয় দিয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) সজিব আহমেদ। কোনো সুনির্দিষ্ট সূত্র ছাড়াই চোরচক্রের মূল হোতাদের বিপুল পরিমাণ স্বর্ণালংকার সহ উদ্ধারের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন জেলা পুলিশের শ্রেষ্ঠত্বের পুরস্কার। ৯ তারিখ সোমবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।ঘটনাটি ছিল গত ১০ ফেব্রুয়ারির। শ্যামনগর উপজেলার ফুলতলা মাজাট গ্রামের মোদাচ্ছের আলম লিটনের বাড়িতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঘরের আলমারি ভেঙে নগদ ২ লাখ ৭০ হাজার টাকাসহ স্বর্ণের রুলি, নেকলেস, চেইন ও নাকফুলসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দেয় চোরচক্র। চুরির ধরন এমন ছিল যে, তাৎক্ষণিকভাবে কোনো কূলকিনারা পাওয়া যাচ্ছিল না। মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব পড়ে এসআই সজিব আহমেদের কাঁধে। তদন্তের শুরুতে কোনো ‘ক্লু’ না থাকলেও পিছু হটেননি এই তরুণ কর্মকর্তা। তথ্যপ্রযুক্তির নিপুণ ব্যবহার আর গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ এক মাস ধরে তিনি নিবিড় অনুসন্ধান চালান। অবশেষে গত ৮ মার্চ রাতে আসে কাঙ্ক্ষিত সাফল্য। ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত সাইফুল ইসলামকে।এরপর সাইফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে সিনেমার গল্পের মতো একে একে বেরিয়ে আসে চোরচক্রের বাকি সদস্যদের নাম। সজিব আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ছোটেন মানিকগঞ্জের সাটুরিয়ায়। সেখান থেকে শিমুল হোসেন এবং সবশেষে মানিকগঞ্জ সদর থেকে তাদের বোন জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার। উদ্ধার অভিযানে জাকিয়ার ঘরের স্টিলের বাক্স থেকে বেরিয়ে আসে একজোড়া স্বর্ণের রুলি, নেকলেস, আংটিসহ লুট হওয়া সম্পদের বড় একটি অংশ। এমনকি চোরচক্রের গলিয়ে ফেলা স্বর্ণের অংশবিশেষও কালিগঞ্জের মৌতলা বাজার থেকে উদ্ধার করতে সক্ষম হন তিনি। এর আগে এই মামলার আরেক আসামি সবুজকেও গ্রেপ্তার করেছিলেন এসআই সজীব। পেশাদারিত্ব ও মেধার স্বাক্ষর রাখায় এসআই সজীব আহমেদকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট