1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জের বুড়ুমপুরে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জের বুড়ুমপুরে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জের বুড়ুমপুরে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৬তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ মাহফিলের আয়োজন করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ মহিউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়ুমপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আনছার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনছার উদ্দিন বলেন, “রমজান মাস মানুষকে তাকওয়া ও সংযমের শিক্ষা দেয়। এই মাসে সমাজের ধনী-গরিব সবাইকে একসাথে বসে ইফতার করার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন সমাজে সৌহার্দ্য বৃদ্ধি করে এবং মানুষের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মইন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও ছিলাউড়া গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ লালন মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক নেতা আলিফ মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ছালিক আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা নেচার তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদল নেতা নুরুল ইসলাম, হবিবপুর গ্রামের সাবেক কাউন্সিলর সোহেল আমিন, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা এমদাদুল হক, মইনুল ইসলাম,ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার সুজন আহমেদ, লুৎফুর মিয়া, শামীম আহমেদ, সাজান মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার সম্মানিত মুরুব্বিয়ান, যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট