1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে সড়ক ও খাস জমি দখল করে বহুতল মার্কেট নির্মাণের অভিযোগ,এতে এলাকাবাসীর ক্ষোভ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে সড়ক ও খাস জমি দখল করে বহুতল মার্কেট নির্মাণের অভিযোগ,এতে এলাকাবাসীর ক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

লৌহজংয়ে সড়ক ও খাস জমি দখল করে বহুতল মার্কেট নির্মাণের অভিযোগ,এতে এলাকাবাসীর ক্ষোভ

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নওপাড়া বাজার এলাকায় সরকারি সড়ক ও খাস জমি দখল করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৌলতলী ইউনিয়নের পূর্ব নওপাড়া গ্রামের মো:বাতেন মিয়ার বিরুদ্ধে তিন উপজেলার ১২২ জন ব্যক্তি গণস্বাক্ষরিত অভিযোগপত্র জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন।

অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়,লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী নওপাড়া বাজারটি লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার মিলনস্থলে অবস্থিত। প্রতিদিন হাজারো মানুষ এ বাজারে কেনাবেচা করতে আসেন। বাজারটি থেকে সরকার প্রতি বছর উল্লেখযোগ্য রাজস্ব আয় করে থাকে।

বাজার সংলগ্ন এলাকায় কৃষকদের জন্য দুটি হিমাগার, স’মিল,রাইস মিলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাজারের পূর্ব পাশ দিয়ে তিন উপজেলার সংযোগস্থল এবং ঢাকায় যাতায়াতের প্রধান সড়কটি চলে গেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন বাস,ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।

এমন গুরুত্বপূর্ণ সড়কের পাশেই মো:বাতেন মিয়া একটি বহুতল বাণিজ্যিক মার্কেট নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি,ভবনটি নির্মাণের কারণে সড়কে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে এবং বাজারে প্রবেশের পথ সংকুচিত হয়ে পড়ছে।এলাকাবাসীর অভিযোগ,সড়কের নির্ধারিত জায়গা এবং সরকারি খাস জমি দখল করে ভবনটি নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে কথা বলতে গেলে ভবন মালিকের পক্ষ থেকে দুর্ব্যবহার করা হয় এবং ভাড়াটে লোক দিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় নূর হোসেন মোল্লা বলেন,ভবনটির কারণে ভবিষ্যতে রাস্তা প্রশস্ত করার সুযোগ থাকবে না। এতে সরু রাস্তায় স্থায়ী যানজটের আশঙ্কা তৈরি হয়েছে।নওপাড়া বাজার দোকান মালিক সমিতির সদস্য বিপ্লব বেপারী জানান,বাজারটিতে প্রায় ৬০০টি দোকান রয়েছে। তিন উপজেলার মানুষ এখানে ব্যবসা ও কেনাবেচা করতে আসেন। বাজারের প্রবেশমুখে ভবন নির্মাণ হওয়ায় রিকশা ও অটোরিকশা স্ট্যান্ড সংকুচিত হয়ে গেছে।

তিনি বলেন,চালকেরা বাধ্য হয়ে সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছেন,ফলে যানজট বাড়ছে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়,নওপাড়া বাজার সেতুর উত্তরে প্রধান সড়কের পাশে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্মাণকাজ চলমান থাকায় সড়কে ছোট যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।

লৌহজং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী মো:রেজাউল ইসলাম বলেন,বিল্ডিং কোড অনুযায়ী রাস্তার পাশে অন্তত ১০ ফুট জায়গা ফাঁকা রাখতে হয়। কিন্তু অভিযুক্ত ব্যক্তি সেই নিয়ম মানছেন না।
তিনি জানান,সরেজমিনে গিয়ে পরিমাপ করে দেখা গেছে ভবনটির একটি অংশ সরকারি রাস্তার জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে ভবন মালিক মো:বাতেন মিয়া বলেন,যদি প্রমাণিত হয় যে ভবনটি খাস জমি বা রাস্তার জায়গায় পড়েছে,তাহলে তিনি নির্মাণকাজ বন্ধ করবেন।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন,ভূমি অফিসের কর্মকর্তারা পরিমাপ করে দেখেছেন ভবনটি নিজস্ব জায়গার বাইরে খাস জমিও এলজিইডির জমি দখল করে নির্মাণ করা হচ্ছে।

তিনি আরও বলেন,পুলিশ পাঠিয়েও নির্মাণকাজ পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।তাই বিধি অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ দিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট