1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের নতুন জেলা কমিটি ঘোষণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

ফেনীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের নতুন জেলা কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ফেনীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের নতুন জেলা কমিটি ঘোষণা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

মোহাম্মদ ইলিয়াস সভাপতি, এস. এম. মাছুম বিল্লাহ সেক্রেটারি | ইফতার ও দোয়া মাহফিলে বিশিষ্টজনদের উপস্থিতিতে ঘোষণা

ফেনীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের জেলা শাখার নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ ইলিয়াসকে সভাপতি এবং এস. এম. মাছুম বিল্লাহকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) করে ১১ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার শহরের ফালাহিয়া মাদরাসা অডিটোরিয়ামে বিশিষ্ট শিল্পী, কবি, লেখক, সাহিত্যিক, ছড়াকার, নাট্যকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা মুফতি আব্দুল হান্নান আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ এম. একরামুল হক ভূঁইয়া ও গাজী ছালেহ উদ্দিন। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আরিফ হোসাইন।

এছাড়া সংগীত বিভাগীয় সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ নাসির উদ্দিন চৌধুরী, নাট্য বিভাগীয় সম্পাদক হিসেবে এডভোকেট জিয়াদ হাসান রাসেল এবং প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট জিয়াউর রহমান খন্দকার।

কমিটির অন্যান্যদের মধ্যে পরিবেশনা ও কনটেন্ট বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্পী ইকবাল হোসাইন।

ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মুনতাসীর মাহি ও মুনতাসীর আহমেদ রাকিব।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

তিনি বলেন, দেশীয় সংস্কৃতির চর্চা, সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি দেশীয় সাংস্কৃতিক সংসদের কার্যক্রমকে আরও গতিশীল করে সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম, ফেনী সাংস্কৃতিক পরিষদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এবং বিশিষ্ট লেখক মেছবাহ উদ্দিন ফারুকসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফেনী আলীয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোশাররফ হোসেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দেশীয় সাংস্কৃতিক সংসদের ফেনী জেলা শাখা সাংস্কৃতিক অঙ্গনে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট