1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে চাঞ্চল্য স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে চাঞ্চল্য স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মীর শাহীন ভোলা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

মীর শাহীন ভোলা

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের চরনিজামে ভেসে আসা একটি বিদেশি জাহাজের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উল্টো স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ‎বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরনিজাম এলাকায় মেঘনা নদীর পাড়ে শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন।‎ ঘন্টাব্যাপী মানববন্ধনে মামলার আসামি স্থানীয় বাসিন্দা মাকসুদ সরকার, নুরুল্লাহ ও কালাম চৌধুরী জানান, ২০২২ সালের ১৫ জুলাই সিঙ্গাপুর থেকে আসা আলকুবতান নামের জাহাজটি চরনিজামে ভেসে আসে। এরপর থেকে বিভিন্ন চক্র জাহাজটির মালিকানা দাবি করেছে এবং এর অংশ ও মূল্যবান যন্ত্রপাতি নিয়ে যান। সম্প্রতি ঢাকা থেকে আসা কাজী এমদাদুল হক নামে এক ব্যাক্তি আদালতের মাধ্যমে জাহাজটি নিলামে পেয়েছেন দাবি করে। তিনি জাহাজটি ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য একটি পক্ষের সঙ্গে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে স্থানীয়রা সন্দেহ করেন যে এটি একটি প্রতারক চক্রের পরিকল্পনা। তারা জাহাজটি মেরামত ও কেটে নিতে বাঁধা দেন।এতেই ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কাজী এমদাদুল হক বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় স্থানীয়দের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদাবাজি, মোবাইল ছিনতাই ও মারধরের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকে স্থানীয়রা গ্রামছাড়া হয়ে আছেন।

‎তারা আরো অভিযোগ করে জানান, জাহাজটিকে মেরামত করে নিয়ে যাওয়ার জন্য প্রতারক চক্রটি থানা পুলিশকে ম্যানেজ করে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। যদি কেউ আইনগতভাবে জাহাজের বৈধ মালিকানা প্রমাণ করতে পারেন, আমরা আপত্তি করি না। কিন্তু চার বছর ধরে জাহাজ রক্ষা করার পরও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমরা এই মামলা দ্রুত প্রত্যাহার চাই এবং পুলিশি হয়রানি বন্ধ করার দাবী জানাচ্ছি। ‎জাহাজ উদ্ধারকারী মেরিন স্যালভেজ বিবি জাফরিনের ডুবুরি সরদার শাহ আলম বলেন, কাজী এমদাদুল হক আমাকে ঢাকার মুন্সিগঞ্জ থেকে এখানে নিয়ে এসেছেন এবং জাহাজটি মেরামত করার নির্দেশ দিয়েছেন। আমরা পুলিশি সহযোগিতায় কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য জাহাজটি ভাসিয়ে রাখা।
‎ অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজী এমদাদুল হক মোবাইল ফোনে বলেন, আমি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান চালাই। হাইকোর্টের মাধ্যমে জাহাজটি নিলামে পেয়েছি। মেরামত করতে গেলে স্থানীয়রা বাধা দেয়। এজন্য থানায় মামলা দায়ের করেছি। আদালতের রায় অনুযায়ী কাজ করব। ‎দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির বলেন, জাহাজকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আদালতের রায় অনুযায়ী পুলিশি পাহারা দিচ্ছি। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট