1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। আজ বুধবার এ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় ফরিদপুর জেলা পুলিশ। এদিন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ সদস্যরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতেও তারা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না। দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন। তাদের এই আত্মত্যাগ পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের।
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া চারজন পুলিশ সদস্যের পরিবারের হাতে উপহার সামগ্রী, ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ কর্তৃক প্রদত্ত এসব উপহার নিহত পুলিশ সদস্যদের পরিবারের কাছে হস্তান্তর করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট