1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডিমলায় সড়ক দু/র্ঘট/নায় শিশুর মর্মান্তিক মৃ/ত্যু, অটোচালক পলাতক। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

ডিমলায় সড়ক দু/র্ঘট/নায় শিশুর মর্মান্তিক মৃ/ত্যু, অটোচালক পলাতক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ডিমলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, অটোচালক পলাতক।

মোঃআমজাদ হোসেন।
স্টাফ রিপোর্টার।
ডিমলা, নীলফামারী।
গতকাল ১২মার্চ বিকাল ৫-০০ ঘটিকার সময় নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের বালাপাড়া ইউনিয়নের সাদিয়া আক্তার (৭) নামক শিশুর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে । ঘটনার বর্ণনায় জানা যায়, পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের জোনাকু মামুদের পুত্র অটোবাইক চালক সিদ্দিক আলী (৩০) প্রতিদিনের ন্যায় ভাড়ায় ঠাকুরগঞ্জ থেকে ডিমলার উদ্দেশ্যে রওনা দিলে প্রতিমধ্যে ডাঙ্গারহাটের কাছাকাছি উত্তর দিকের মোড়ে বালাপাড়া ইউনিয়নের সাদ্দাম হোসেনের কন্যা সাদিয়া আক্তার রাস্তা পার হওয়ার সময় অটোবাইক ধাক্কা দিলে শিশু সাদিয়া আক্তার অটোবাইকটির চাকার নিচে চাপা পড়ে গুরুতর জখমী ও আশংকা জনক হলে অটোবাইক চালক দ্রুত পালিয়ে যায়। এদিকে পথচারী লোকজন ও তার পিতা-মাতা তাৎক্ষণিক শিশু সাদিয়া আক্তারকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসল কর্তব্যরত চিকিৎসক সাদিয়ার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার রেফার্ড করে। শিশু সাদিয়া আক্তারকে দ্রুত এ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে থাকলে পথিমধ্যে সাদিয়ার মৃত্যু হয়। জানা যায় ঐ অটোচালক খুব দ্রুত গতিতে অটোবাইকটি চালিয়ে যাইতেছিল ঐসময় শিশু সাদিয়া আক্তার তার বাড়ি হইতে বের হয়ে পাকা রাস্তায় উঠে এবং রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের চালক সাদিয়াকে ধাক্কা দিলে অটোবাইকের চাকায় পৃষ্ট হয়। অটো রেখে চালক সিদ্দিক পালিয়ে যায়। বর্তমানে শিশু সাদিয়া আক্তারের লাশ একটা দফারফার মাধ্যমে দাফনের প্রক্রিয়া চলছে।শিশুর মৃত্যুতে পরিবার কান্নার রাহাজানি ও শোকের ছায়া নেমে পড়েছে। ডিমলার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, আমরা সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা শুনেছি, কিন্তু কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট