1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পদ্মা সেতু উত্তর থানায় জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

পদ্মা সেতু উত্তর থানায় জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার কুমারভোগ ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পদ্মা সেতু উত্তর থানার চন্দ্রের বাড়ি এলাকায় জামায়াতের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কুমারভোগ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পদ্মা সেতু উত্তর থানার সেক্রেটারি আব্দুর রহিম সরকার।ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কুমারভোগ ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহিদ সিকদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নূর মোস্তফা।এ সময় আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতু উত্তর থানার জামায়াতের রুকন মোশারফ হোসেন খান ও সাব্বির আহমেদ বাবুল ঢালী।এছাড়াও উপস্থিত ছিলেন কুমার ভোগ ইউনিয়ন সেক্রেটারি শামীম শেখ,মেদিনী মন্ডল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নুরুল্লা এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।আলোচনা পর্বে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে ব্যক্তিগত জীবন ও সমাজে ইসলামের শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।বক্তারা বলেন,মাহে রমজান আত্মশুদ্ধি,সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বাস্তবায়ন করা প্রয়োজন।পরে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট