1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাহালুতে পৃথক অভিযানে ২০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মা/দ/ক কারবারি গ্রে/ফ/তার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

কাহালুতে পৃথক অভিযানে ২০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মা/দ/ক কারবারি গ্রে/ফ/তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

কাহালুতে পৃথক অভিযানে ২০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আল মামুন তালুকদার
বিশেষ প্রতিনিধি বগুড়া

বগুড়ার কাহালুতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে কাহালু পৌরসভার ফায়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ওয়াহেদ আলী (৪২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার কাইট এলাকার আব্দুল কাদেরের ছেলে।
এদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আরেকটি পৃথক অভিযানে কাহালু পৌরসভার সাঘাটিয়া গ্রাম থেকে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মামুন (৩৭), পিতা তসলিম উদ্দিন এবং শফিকুল ইসলাম (২৮), পিতা খোরশেদ আলী। তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট