1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভোলার মনপুরার কাজীর চরে স্বপন ডাকাতের আতঙ্কে এলাকাবাসী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

ভোলার মনপুরার কাজীর চরে স্বপন ডাকাতের আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ভোলার মনপুরার কাজীর চরে স্বপন ডাকাতের আতঙ্কে এলাকাবাসী

বিশেষ প্রতিনিধি : ইমন রহমান

ভোলার মনপুরা উপজেলার কাজীর চর এলাকায় স্বপন নামের এক ডাকাতকে কেন্দ্র করে চরম আতঙ্ক বিরাজ করছে,স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি ও তার সহযোগীরা মেঘনা নদীতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মেঘনা নদীতে জেগে ওঠ কাজীর চর, উরির চর সহ আশপাশের চরও নদীপথে স্বপন ডাকাতের একটি সক্রিয় চক্র রয়েছে বলে অভিযোগ রয়েছে। রাতে নদীপথ ও চরাঞ্চলে চলাচলকারী জেলেদের নৌকায় ডাকাতি ছিনতাই এবং চরাঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় এবং বিভিন্ন সময় সশস্ত্র হামলা ও হুমকির ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, স্বপন ডাকাত ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের ভয়ে অনেকেই সন্ধ্যার পর ঘর থেকে বের হতে সাহস পান না। বিশেষ করে নদীপথে মাছ ধরতে যাওয়া জেলেরা প্রায়ই আতঙ্কের মধ্যে থাকেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় স্বপন ডাকাত এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা সহ স্বপন ডাকাত ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

তবে এ বিষয়ে অভিযুক্ত স্বপন ডাকাতের সাথে বিভিন্ন পন্থায় যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে এলাকাবাসীর আশা, প্রশাসনের কার্যকর পদক্ষেপে দ্রুতই কাজীর চর এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট