1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, 
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ছাত্র জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার সুলতানপুর করচ বাগান মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সালিক বিন রফিকের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক নাবিল খাঁন ও নির্বাহী সদস্য হাবিবুল্লাহ হামিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মুফতী নূর আহমেদ চুয়াপুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর খাঁন, সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক ও উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি জাকারিয়া মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য মহির উদ্দীন মহির, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক এবং উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি কামরান আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর কোতোয়ালি থানা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নূমান সালেহ, ওমান জমিয়ত নেতা মাওলানা সালেহ আহমেদ উসমানী, দোয়ারাবাজার উপজেলা জমিয়ত নেতা মাওলানা মিজানুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হাফিজ শায়খুল ইসলাম, সাংবাদিক মাওলানা এমআর সজীব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাংবাদিক প্রীতম দাস ও আব্দুর রহমান জামীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, নির্বাহী সদস্য কাওসার আহমদ, সাযেম আহমদ, জয়কলস ইউনিয়ন যুবদল নেতা আঙ্গুর আলম, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ওবায়দুল করিম মাসুদ, সদস্য সচিব কামরান আহমদ এবং জয়কলস ইউনিয়ন ছাত্রদল নেতা কাওসার আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ-বিদেশের মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট