1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দেশের সকল মুসলমানদের জন্য দোয়া চেয়ে ঈদের শুভেচ্ছা জানালেন বজলুর রহমান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

দেশের সকল মুসলমানদের জন্য দোয়া চেয়ে ঈদের শুভেচ্ছা জানালেন বজলুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

দেশের সকল মুসলমানদের জন্য দোয়া চেয়ে ঈদের শুভেচ্ছা জানালেন বজলুর রহমান

শাহিন বিশেষ প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর পৌরবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বজলুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সাংবাদিকদের সামনে এক শুভেচ্ছা বার্তায় তিনি দুর্গাপুর পৌরসভা এলাকা সহ দেশবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বক্তব্যে রাজপথের এই লড়াকু সৈনিক ও কর্মীবান্ধব নেতা বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর।
ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি এই প্রার্থনা করি।

বজলুর রহমান আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি, দুর্গাপুর পৌরসভা ও সারা বিশ্বের প্রতিটি মুসলিম ঘরে-ঘরে খুশির জোয়ার বয়ে আসবে এই প্রত্যাশায় সবাইকে জানাই ঈদ মোবারক।

শুভেচ্ছা বক্তব্যে প্রবীণ বিএনপি নেতা বজলুর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনার পাশাপাশি তিনি বিএনপির বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দায়িত্ব পাওয়ার পরপরই বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে, খাল খনন, ফ্যামিলি কার্ড, ইমাম মোয়াজ্জেমের বেতন ভাতা সহ বিভিন্ন কাজের শুভ উদ্বোধন করায় স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

পরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমান।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট