1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ওবায়দুর রহমান দৈনিক প্রভাতী বাংলাদেশ সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরের সালথায় বৈদ্যুতিক সর্ট সার্কিটে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাট ও চৈতালি ফসল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা সদরের বাইপাস সড়কের পুরুড়া রোডে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। পাট, চৈতালি ফসল ও গুদাম পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় নজরুল মল্লিকের পাটের গুদামে পথচারীরা ধোঁয়া দেখতে পায়। প্রথমে নিজেরা চেষ্টা করলেও না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশে থাকা দুটি ঘরে ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৩৫০ মন পাট, ৫০ মন মুসুরি ও অন্যান্য চৈতালি ফসল আগুনে পুড়ে ও পানিতে নষ্ট হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক তার টিনের ছাদের ওপর পড়ে আগুনের সূত্রপাত হয়। তার গোডাউনে থাকা ৩৫০ মণের বেশি পাট এবং প্রায় ৩০ মণ মসুর ডাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার একারই প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, যেহেতু বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের শুত্রপাত। আমরা বিদুৎ বিভাগের সাথে কথা বলে বৈদ্যুতিক লাইনগুলো সঠিকভাবে স্থাপনের ব্যাপারে কাজ করবো। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। সালথা উপজেলা প্রশাসন সবসময় সবার পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট