
মাদক ও জোয়ার বিরুদ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন
মোঃ মাহাবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রে’প্তার ও দৃষ্টান্তমূলক শা’স্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (২৭ মার্চ) ভবানীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।১৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জবান আলী ও ভবানীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ শফিকুল ইসলাম সহ অসংখ্য এতে অংশ নেন যুব সমাজ ও সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভবানীপুর এলাকায় একটি চক্র প্রকাশ্যে মা’দক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের কারণে এলাকার যুবসমাজ ধ্বং’সের পথে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন। বক্তারা আরও বলেন, মা’দকের ভয়াবহতা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে দ্রুত এসব মা’দক ব্যবসায়ীদের গ্রে’প্তার করে আইনের আওতায় আনতে হবে। পুরাতন মাদক ব্যবসায়ীরা নতুন করে সোচ্চার হওয়ায় মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে তারা মনে করেন। তাই প্রশাসনকে অতি দ্রুত এই অপরাধমূলক কর্মকান্ড থেকে জনসচেতনতা সহ দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।