1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে কবরে নামলেন প্রতিমন্ত্রী অনন্য মানবিকতায় ভাসছেন প্রশংসায় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে কবরে নামলেন প্রতিমন্ত্রী অনন্য মানবিকতায় ভাসছেন প্রশংসায়

নিজস্ব প্রতিবেদক,
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

নান্দাইল রাষ্ট্রীয় পদের মোহ ও প্রটোকলের বেড়াজাল ভেঙে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গত শুক্রবার বিকেলে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে উন্নয়নমূলক কাজ শেষে ফেরার পথে সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে সরাসরি কবরে নেমে দাফন কাজে অংশ নেন তিনি। একজন প্রতিমন্ত্রীর এমন সাদামাটা আচরণ এখন সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বস্তরের মানুষের মুখে মুখে। শুক্রবার বিকেলে জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। ফেরার পথে হঠাৎ তার নজরে আসে সড়কের পাশের একটি কবরস্থানে স্থানীয় এক ব্যক্তির দাফন চলছে। বিষয়টি দেখা মাত্রই তিনি তার সরকারি গাড়িবহর থামানোর নির্দেশ দেন। কোনো ধরনের দ্বিধা বা সংকোচ না করে তিনি সোজা কবরস্থানে চলে যান এবং সাধারণ মানুষের সাথে সারিবদ্ধ হয়ে দাফন কাজে শরিক হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিমন্ত্রী শুধু কবরস্থানে উপস্থিতই হননি, বরং নিজেই কবরের ভেতরে নেমে খাটিয়া থেকে লাশ নামিয়ে শায়িত করার কাজে সরাসরি হাত লাগান। স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তিত্ব জানান, একজন প্রতিমন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে দাফন করতে দেখে তারা অভিভূত। পদের অহংকার ভুলে তার এই মাটির মানুষের মতো আচরণ বর্তমান সময়ে এক বিরল দৃষ্টান্ত। জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাসিন্দারা বলছেন, একজন উচ্চপদস্থ জনপ্রতিনিধির এমন নির্মোহ ও দরদী আচরণ সমাজের জন্য অনুকরণীয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ তাকে ‘জনতার মন্ত্রী’ হিসেবে অভিহিত করছেন। দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মোনাজাত শেষ করে তিনি পুনরায় তার গন্তব্যের উদ্দেশে রওনা হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট