1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধামরাইয়ে কফিল পাগলের ৮ম উরস শরিফ ও বাউল সংগীত অনুষ্ঠান
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
এসেড হবিগঞ্জ কর্তৃক এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিরোধী দলের রণকৌশল নির্ধারণ ডা. শফিকুরের সভাপতিত্বে বৈঠক মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা আরব আমিরাত-বাহরাইনসহ তিন দেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ফুলবাড়ীয়ায় ছেলে ও নাতির হাতে বৃদ্ধ নি/হ/ত ইরান-ইসরাইল যুদ্ধ লোহিত সাগরে হুথি আতঙ্কে সতর্ক অবস্থানে ইইউ নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

ভিডিও সংবাদ 👇👇

ধামরাইয়ে কফিল পাগলের ৮ম উরস শরিফ সম্পন্ন বাউল সংগীতে মাতোয়ারা ভক্তকূল

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
ধামরাইয়ে কফিল পাগলের ৮ম উরস শরিফে অতিথিবৃন্দ ও বাউল সংগীতের দৃশ্য।
ধামরাইয়ের যাদবপুরে কফিল পাগলের উরস শরিফে প্রধান অতিথি ও বাউল শিল্পীদের একাংশ। ছবি: প্রভাতী বাংলাদেশ

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার ৪ নং যাদবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের যাদবপুর গ্রামে আধ্যাত্মিক সাধক কফিল পাগলের ৮ম বার্ষিক উরস শরিফ অত্যন্ত উৎসবমুখর ও মনোরম পরিবেশে সম্পন্ন হয়েছে। কফিল পাগলের নিজ বাড়িতে আয়োজিত এই ঐতিহাসিক উরসে বাউল সংগীতের সুরের মূর্ছনায় মুগ্ধ হন অত্র এলাকার ধর্মপ্রাণ ও সংগীতপিপাসু জনসাধারণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং যাদবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, জনসাধারণের সমর্থিত নেতা মোঃ হাবিবুর রহমান বাদশা। উরস শরিফের উদ্বোধন করেন ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ ইয়াসিন হোসেন

যাদবপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সদস্য মোঃ শফিকুল ইসলাম।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন, ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও সমাজসেবক মোঃ আলী হোসেন এবং ৪ নং যাদবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহাম্মেদ (রাজু)। অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন মোঃ রেজাউল করিম মাইজভান্ডারি।

উরস শরিফের মূল আকর্ষণ ছিল জমজমাট বাউল সংগীতের লড়াই। দেশের প্রখ্যাত বাউল শিল্পী আঁখি সরকার এবং মোঃ মোজাম্মেল সরকার তাদের সুমধুর কণ্ঠে বাউল ও আধ্যাত্মিক গান পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত দর্শকরা পিনপতন নীরবতায় এই পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠান শেষে আয়োজক কমিটি এবং অতিথিবৃন্দ দৈনিক প্রভাতী বাংলাদেশ ইউটিউব ও নিউজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট