1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নবম–দশম গ্রেডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ এসেড হবিগঞ্জ কর্তৃক এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিরোধী দলের রণকৌশল নির্ধারণ ডা. শফিকুরের সভাপতিত্বে বৈঠক মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা আরব আমিরাত-বাহরাইনসহ তিন দেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ফুলবাড়ীয়ায় ছেলে ও নাতির হাতে বৃদ্ধ নি/হ/ত ইরান-ইসরাইল যুদ্ধ লোহিত সাগরে হুথি আতঙ্কে সতর্ক অবস্থানে ইইউ নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

ভিডিও সংবাদ 👇👇

তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সনাতন ধর্মের জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার প্রসারে এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে তরুণ সনাতন সংঘ (টি.এস.এস) সুনামগঞ্জ জেলা শাখা।
এরই ধারাবাহিকতায় কোম্পানিগঞ্জের বিষ্ণুপুরে ‘গুরুকূল জ্ঞানগৃহ’ নামে গীতা পাঠশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় শ্রী শ্রী লক্ষ্মী মন্দির প্রাঙ্গণে এক সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুরের সাবেক মেম্বার শ্রী সোনাচাঁদ দাশ এবং সঞ্চালনায় ছিলেন তাপস রঞ্জন দাশ।
অনুষ্ঠানের সূচনায় শ্রীমদ্ভাগবত গীতার মধুর পাঠ পরিবেশন করেন তরুণ সনাতন সংঘ সিলেট বলরাম জিউ-র মন্দির,মিরারাজার শাখার কৃতী ছাত্রী রাজশ্রী রানী রায় ও দেবশ্রী রানী রায়, যা উপস্থিত সকলের মাঝে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমতি শুপ্রভা রানী কর। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন টি.এস.এস কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী গৌড়পদ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেন্দু কুমার দেব , প্রধান শিক্ষক, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, শান্তিগঞ্জ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অলক দাশ (তরুণ গীতা সংঘ, বিষ্ণুপুর), দিলীপ কুমার দাশ (সিনিয়র সদস্য, শান্তিগঞ্জ প্রেসক্লাব), নিপ্রেশ তালুকদার (রানু) (সাংগঠনিক সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ,শান্তিগঞ্জ উপজেলা শাখা, কাকলী বৈষ্ণব (সদস্য, তরুণ সনাতন সংঘ,(টি এস এস) সিলেট জেলা শাখা), মাধুরী তালুকদার (মহিলা বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি), পপি রানী দাশ (সদস্য, (টি.এস.এস) সিলেট জেলা শাখা), মৌ চৌধুরী (সদস্য, টি.এস.এস) এবং তাপস রঞ্জন দাশ (সাংগঠনিক সম্পাদক, তরুণ গীতা সংঘ, বিষ্ণুপুর)।
বক্তারা তাঁদের বক্তব্যে গীতা পাঠশালার গুরুত্ব তুলে ধরে বলেন, এই গুরুকূল জ্ঞানগৃহ নতুন প্রজন্মকে নৈতিকতা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করবে এবং সনাতন ধর্মের চিরন্তন আদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের সমাপ্তিতে আয়োজকবৃন্দ সকল অতিথি ও উপস্থিত দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট