1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাজিরপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

নাজিরপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

মোঃ আরিফুল ইসলাম মিল্টন জেলা প্রতিনিধি পিরোজপুর

পিরোজপুর জেলার অন্তর্গত নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গিয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকরা এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায় দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মোঃ হাসান তালুকদার এবং দৈনিক প্রভাত পত্রিকার সাংবাদিক মো. বাবুল শেখ গত ২ এপ্রিল সন্ধ্যা  ৬ টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে তথ্য সংগ্রহ করতে যান, সেখানে গিয়ে জানতে পারেন জেলেদের মৎস্য কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে স্থানীয় একটি কুচক্র মহল।এ সময় স্থানীয় কয়েক জন ব্যক্তি ঘটনা স্থলে আসেন এবং তাদের কাজে বাধা প্রদান করেন। এক পর্যায়ে মোঃ শাহাবুদ্দিন (শাহা) নামে এক ব্যক্তিসহ মোঃ তাওহীদ শেখ (৪২), মোঃ শাহ আলম সিকদার (৩৫), মোঃ রেজাউল মোল্লা (৪৫) আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তাদের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
অভিযোগে আরও বলা হয় ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরকে হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।স্থানীয় একাধিক সূত্র জানায় মৎস্য কার্ডের নামে অর্থ নেওয়ার অভিযোগ  এলাকায় আগে থেকেই আলোচনা ছিল। তবে অভিযুক্তদের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
নাজিরপুর থানার ওসি তদন্ত আ. হালিম তালুকদার জানান, এ ঘটনার লিখিত একটি অভিযোগ পাওয়া গিয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট