1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাইদুর রহমান সাইদকে দেখতে চায় সর্বদলীয় মহল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাইদুর রহমান সাইদকে দেখতে চায় সর্বদলীয় মহল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাইদুর রহমান সাইদকে দেখতে চায় সর্বদলীয় মহল

আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি, তালা সাতক্ষীরা।

সাতক্ষীরার তালা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাইদুর রহমান সাইদকে নিয়ে দলমত নির্বিশেষে জোরালো দাবি উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে তাকে ঘিরে ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান সাইদ তার রাজনৈতিক জীবন শুরু করেন ছাত্রনেতা হিসেবে। তিনি তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, তালা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহসভাপতি এবং সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন।
রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয় এবং তিনি একাধিকবার কারাবরণ করেন। এছাড়া তিনবার পলাতক থাকা অবস্থায় তার বাড়িতে হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে। এসব প্রতিকূলতা তার রাজনৈতিক পথচলাকে থামাতে পারেনি; বরং তিনি আরও দৃঢ়ভাবে জনসম্পৃক্ত রাজনীতিতে নিজেকে নিয়োজিত রাখেন।
এলাকাবাসী ও নেতাকর্মীরা জানান, সাইদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও নেতৃত্বগুণ তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন।
তাদের মতে, দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তালা উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট