1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে ভূমি অধিকার নিয়ে উত্তপ্ত আলোচনা সভা বিআইডব্লিউটিএর বি/রু/দ্ধে অ/ভি/যো/গ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে ভূমি অধিকার নিয়ে উত্তপ্ত আলোচনা সভা বিআইডব্লিউটিএর বি/রু/দ্ধে অ/ভি/যো/গ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

লৌহজংয়ে ভূমি অধিকার নিয়ে উত্তপ্ত আলোচনা সভা বিআইডব্লিউটিএর বিরুদ্ধে অভিযোগ

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা এলাকায় ভূমি অধিকার রক্ষা নিয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সভা চলে।সভাটি অনুষ্ঠিত হয় কনকসার বাজার সংলগ্ন কাউটিয়া চরলক্ষীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।লৌহজং ভূমি অধিকার রক্ষা ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় এলাকাবাসী তাদের বাপ-দাদার সম্পত্তি বিআইডব্লিউটিএর অধীনে নেওয়ার অভিযোগ তোলেন।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।সভায় সভাপতিত্ব করেন হাজী খালেক মোড়ল।
সঞ্চালনা করেন লোকমান শেখ।বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।
কিন্তু হঠাৎ করেই তাদের জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ করেন।

তারা দাবি করেন,যথাযথ তদন্ত ছাড়া এ ধরনের পদক্ষেপ অন্যায় ও অমানবিক।এতে করে সাধারণ মানুষ চরম ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
বক্তারা আরও বলেন,প্রয়োজনে তারা আন্দোলনে নামবেন।সভায় উপস্থিত ছিলেন মোঃ মাওলা মুন্সী,আল শামস মুন্সী,মারিয়া আকন।এছাড়া মানু সরদার,আলমগীর,ফরহাদ শেখ ও আলি আহমেদ বক্তব্য দেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল ইসলাম,ফারুক মোল্লা ও শহিদুল ইসলাম মোড়ল।

এছাড়াও আব্দুল কাদির সওদাগর,নুর ইসলাম চিশতী ও আবুল মোল্লা উপস্থিত ছিলেন।স্থানীয় আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।সভায় সর্বসম্মতিক্রমে জমি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।বক্তারা দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।এদিকে,বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট