1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধলাপাড়া ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

ধলাপাড়া ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ধলাপাড়া ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

​ আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ২৫ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. দেলোয়ার হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার উত্তর ধলাপাড়া গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এস আই মেজবাহ উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উত্তর ধলাপাড়া গ্রামে জনৈক দেলোয়ার হোসেনের বসতবাড়িতে মাদক কেনাবেচা চলছে। সংবাদটি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত অনুমান ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দেলোয়ার হোসেনকে আটক করা হয়।

​আটককৃত দেলোয়ার হোসেন উত্তর ধলাপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে শার্টের পকেট থেকে ২৫ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫ হাজার টাকা।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত এবং বিক্রির উদ্দেশ্যেই এই ট্যাবলেটগুলো নিজের হেফাজতে রেখেছিলেন।
​এ ঘটনায় ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মেজবাহ উদ্দিন বাদী হয়ে ঘাটাইল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। আজ তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট