1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অনিয়ম ও বিতর্কে জুনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রশাসনিক স্থবিরতা, প্রশ্নবিদ্ধ নিয়োগে উদ্বিগ্ন এলাকাবাসী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ পুলিশের জালে আটক অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: পিরোজপুরে ‘রনি আইসক্রিম’ কারখানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ বগুড়ায় র‍্যাব-১২’র পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার মাদারীপুরে বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার সোনাগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলে ক্লাসরুম সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুরের ডাসারে ঝুলন্ত গৃহবধূর মরদেহ হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জে গণসমাবেশ অনিয়ম ও বিতর্কে জুনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রশাসনিক স্থবিরতা, প্রশ্নবিদ্ধ নিয়োগে উদ্বিগ্ন এলাকাবাসী ডিমলায় নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ভিডিও সংবাদ 👇👇

অনিয়ম ও বিতর্কে জুনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রশাসনিক স্থবিরতা, প্রশ্নবিদ্ধ নিয়োগে উদ্বিগ্ন এলাকাবাসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধি, পিরোজপুর:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত জুনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা বর্তমানে নানা অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগে আলোচনায় এসেছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি, দীর্ঘদিন ধরে সঠিক তদারকির অভাবে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।১৯৯০ সালে প্রতিষ্ঠিত এবং ২০০১ সালে এমপিওভুক্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ১৬ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী কর্মরত থাকলেও কার্যকর প্রশাসনের অভাবে প্রতিষ্ঠানটি যেন দিকহারা হয়ে পড়েছে।অভিযোগ অনুযায়ী, পূর্বে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আমিন তালুকদার। পরবর্তীতে ২০২৫ সালে কোনো নির্বাচন ছাড়াই তার ছেলে শাকিল পারভেজ তালুকদারকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে শুরু থেকেই প্রশ্নের জন্ম দেয়।সবচেয়ে আলোচিত বিষয় হলো,বর্তমান সভাপতির দীর্ঘ অনুপস্থিতি। কমিটি গঠনের প্রায় ৯ মাস অতিবাহিত হলেও তিনি একদিনের জন্যও মাদ্রাসায় উপস্থিত হননি বলে অভিযোগ রয়েছে। শিক্ষক ও কমিটির সদস্যদের নিয়ে কোনো সভাও অনুষ্ঠিত হয়নি।এমনকি গুরুত্বপূর্ণ রেজুলেশন খাতা ব্যক্তিগতভাবে ঢাকায় সংরক্ষণ করা হয়েছে, যা প্রতিষ্ঠান পরিচালনার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক।এছাড়া, ২০২৬ সালের জানুয়ারিতে ক্লার্ক নিয়োগ প্রক্রিয়াও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষার নিয়ম অনুসরণ না করেই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কামাল হোসেন এখনো যোগদান করেননি, হাজিরা খাতায় তার নাম নেই—তবুও মার্চ ২০২৬ মাসের বেতন উত্তোলনের তথ্য পাওয়া গেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি জানান, তিনি বর্তমানে ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত এবং শারীরিক অসুস্থতার কারণে এখনো কাজে যোগ দিতে পারেননি।মাদ্রাসার সুপার মাওলানা মোঃবেলায়েত হোসেন বলেন,এসব সিদ্ধান্ত আমার মাধ্যমে হয়নি, সভাপতির সিদ্ধান্তেই হয়েছে। এ বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারছি না।স্থানীয়দের অভিযোগ, পুরো প্রতিষ্ঠানটি সভাপতির পরিবারের প্রভাবেই পরিচালিত হচ্ছে। তাদের মতে, বর্তমান সভাপতি নামমাত্র দায়িত্বে থাকলেও কার্যত তার বাবার নির্দেশেই সবকিছু পরিচালিত হচ্ছে। ক্লার্ক নিয়োগকে ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগও উত্থাপিত হয়েছে।এমন প্রেক্ষাপটে এলাকাবাসী ও অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন বর্তমান কমিটি বাতিল, বিতর্কিত নিয়োগের অবসান এবং স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সঙ্গে দ্রুত তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে সুশাসন ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।সচেতন মহলের অভিমত, সময়োপযোগী পদক্ষেপ না নিলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট