
বারহট্টা উপজেলা রায়পুর ইউনিয়নের ৪০ কাহনিয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পালিত হয়েছে।এই স্কুলে ছেলে মেয়ে মিলে মোট পরীক্ষার্থী ১৪৭জন ছিল। অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত,বিদায়ী শিক্ষার্থীদের বক্তব্য প্রদান এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব জয়নাল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক শেখ আরশাদ মিয়া ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ডলীগণ দিকনির্দেশনা মুলক বক্তৃতা প্রদান করেন। এবং বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কামনা করে প্রবেশ পত্র বিতরণ, ফুল ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।