1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কানাডায় টরেন্টোতে ভাতিজি সানিয়ার জন্য রেয়ালটর হিশাম চিশতির  বর্ণাঢ্য জন্মদিন উৎসব পালন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা পর্যায়ে প্রস্তুতি জোরদার যশোরের,বেনাপোলেএকটি পূর্ণাঙ্গ ও আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন নান্দাইলে ইমার্জেন্সি MR ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীর বেলপুকুরে র‍্যাবের অভিযানে ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার কলারোয়ার থানার নাঙ্গলঝাড়া গোয়ালচাতর এলাকায় থেকে আজ রাত ৭:৩০ দিকে ইজিবাইককে ঘিরে সন্দেহজনক ধাওয়ার ঘটনা ঘটেছে রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বড় জয়: আস্থার নতুন বার্তা ব্যবসায়ীদের সাংবাদিক সৈকত হোসেনের ওপর সন্ত্রাসী হামলা– তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবী সংবাদ প্রতিবেদন —– চেয়ারম্যান পদে দোয়া চাইলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ*সাঈদ হোসেন মিন্টু রৌমারীতে বিজিবির অভিযানে মালিকবিহীন ভারতীয় গরু আটক

ভিডিও সংবাদ 👇👇

কানাডায় টরেন্টোতে ভাতিজি সানিয়ার জন্য রেয়ালটর হিশাম চিশতির  বর্ণাঢ্য জন্মদিন উৎসব পালন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রিপন সরকার বাঞ্ছারামপুর  প্রতিনিধি

গত ৩রা এপ্রিল টরোন্টর ব্রাইটন ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হলো সানিয়ার সুইট সিক্সটিন, আয়োজনটি করেছিলেন এ শহরের স্বনামধন্য ও সুপরিচিত রেয়ালটর হিশাম চিশতি। উল্লেখ্য হিশাম যিনি সম্পর্কে  চাচা হোন সানিয়ার।

টরোন্টোর  বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিবারসহ মিলিত হয়ে সানিয়ার বিশেষ এই দিনটিকে অর্থবহ করে তোলেন।টরোন্টোর বাইরের শহর ও আমেরিকা থেকে অতিথিরা এই আনন্দযজ্ঞে অংশ নিয়ে কানায় কানায়  পরিপূর্ন  করে তোলেন  বিশেষ সন্ধ্যাটিকে।

এই আয়োজনটিকে  হিশাম আখ্যায়িত করেন  “Saniyah’s Sweet Sixteen – A Promise Fulfilled”  হিসাবে। কারণ  ১৫ বছর আগে এক ফুটফুটে শিশুর দাদিকে    জন্মের সময়েই কথা দিয়েছিলেন  জমকালো এক আয়োজনের  যেটি হবে ১৬ বছরের জন্মদিবস।দাদি না ফেরার দেশ থেকেই ৩রা এপ্রিলের আয়োজনটি নিশ্চয়  সেদিন দেখেছিলেন, দোয়া দিয়েছেন আর সম্পৃক্ত থেকেছেন  আনন্দ উৎসবের প্রতি  মুহূর্তে।

ঠিক সন্ধ্যা ৬টা থেকেই শুরু হয়ে যায়  সম্মানিত অতিথিদের আগমন।  মুখরোচক এপেটাইজার ও আকর্ষণীয়  ভগ ম্যাগাজিনের প্রচ্ছদের আদলে তৈরি ফটোবুথে ছবি তুলে সময়টাকে স্মরণীয় করে রাখতে ব্যস্ত সময় কাটে সকলের।

আয়োজনের শুরুতেই জাওয়াদ তার মিষ্টি কণ্ঠে পবিত্র কোরানের বাণী দিয়ে সূচনা করে।সময় চলে আসে জন্মদিন কন্যাকে স্বাগত জানানোর , সানিয়া প্রবেশ করে প্রিয় চাচা হিশাম ও বাবা কায়েম চিশতির সাথে  ঢোল ও বাদ্য বাজিয়ে। বিপুল করতালির মাঝে জন্মদিনের বিশেষ চমৎকার সাদা পোশাকে যেন এক পরী নেমে এসেছিলো হল রুমটিতে।  আর এর পর থেকে সাতটি  ঘন্টায় অতিথিবৃন্দ বিরতিহীন বিনোদনের মাঝে এক অন্যরকম ব্যতিক্রমী  জন্মদিন উৎসব পালনের সাক্ষী হয়ে রইলেন চিশতী পরিবারের সাথে ।

তরুণ কণ্ঠ ফাবিয়ানের গানে শুরু হয় সুরের মূর্ছনা। পরে ফিডব্যাক ব্যান্ডের প্রিয় কণ্ঠ শিল্পী লুমিনের গাওয়া জনপ্রিয় গানের সুরে ও তালে  এক অন্যরকম আবহ  সৃষ্টি হয়। বাদ্যযন্ত্রে ছিলেন শহরের সুনামধন্য যন্ত্রীরা , ছিলেন সৌরভ ধ্রুব , পল হালিম, আকিব  ও আবির।

টরোন্টোর  গুণী নৃত্যশিল্পী তাপস দেব ও নাহিদ নাসরিন নয়নের ভিন্ন ব্যতিক্রমী নৃতায়োজন ছিল দৃষ্টি নন্দন। পাশাপাশি  “হিপ ডোন্ট লাই”  দলের নৃত্য পরিবেশনাও ছিল প্রশংসনীয়। হৃদয় ছুঁয়ে যাওয়া পরিবেশনা ছিল পরিবারের সদস্যদের  পক্ষ থেকে। পরিবারের সদস্য জেসমিন  , সেতারা নাসরিন , জয়তারা নাজনীন , আমের , জাওয়াদ,শাহ তাহরীম আল তাবিন,  নাহিদ নাসরিন নয়ন , খাদিজা ,  মুনতাহা ও  লুৎফর রহমানের হৃদয়গ্রাহী পরিবেশনা অতিথিবৃন্দ উপভোগ করেন শতভাগ।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরের সাথে উপস্থাপনায় ভিন্নভাবে মঞ্চে আসেন আয়োজক  চাচা হিশাম চিশতী ও আলিফ জে হোসেন। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন রিজভী আহমেদ রিজ।

রেয়ালটর ওয়ালী ইসলামের কবিতা আবৃতি ছিল একটি ভিন্ন সংযোজন।
পুরো আয়োজনটিতে ছিল আন্তরিকতার  ছোঁয়া।  চিশতী পরিবারের সকলেই উপস্থিত অতিথিদের খোঁজ  খবর নেন পুরো আয়োজন  জুড়ে ।জন্মদিনের ষোলো ছুঁয়ে যাওয়া রাজকন্যাটির “আয়  খুকু  আয়”  গানটির সাথে  বাবাকে নিয়ে পরিবেশনা এক অন্য মাত্রা যোগ করে ধোঁয়া ও আলোকের ঝর্ণাধারার মাঝে।  মঞ্চের সামনের কেন্দ্রস্থলে  এই পরিবেশনাটি  ছিল  যেন মেঘের রাজ্যে সানিয়ার বাবার সাথে  স্বপ্নময় এক অবতরণ।  পরবর্তীতে প্রিয় চাচা হিশাম চিশতির সাথে  আরো একটি নৃত্য পরিবেশনা ছিল পুরো আয়োজনের মাঝে   এক ভিন্ন উপস্থাপন।

নৈশভোজে খাবারের সাথে  অম্রি ইভেন্টসের জমকালো পোশাকে  ভায়োলিন বাজিয়ে  মুগ্ধতা ছড়ান ভায়োলিন বাদক।রাতের খাবার শেষে এলইডি রোবটের আগমন এবং সাথে ডিজে রিকেলের পরিবেশনা উপস্থিত সবাইকে ডান্স ফ্লোরে নিয়ে চলে আসে।  আনন্দ যেন বহুগুনে বেড়ে যায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।

স্থির চিত্র গ্রহণে ছিলেন শহরের সেরা আলোকচিত্র শিল্পী দীপক সূত্রধর।  মিডিয়া ও টিভি থেকে ছিল  টরোন্টোর সুপরিচিত এনআরবি টিভি , ক্লাইমেট চ্যানেল , প্রবাসী টিভি ও দোয়েল টিভি।  আয়োজনের অন্যতম মূল আরো একটি আকর্ষণ ছিল রাফেল ড্র যেখানে দেয়া হয় প্রথম পুরস্কার হিসাবে ৫৫” Samsung ক্রিস্টাল UHD 4K টিভি , দ্বিতীয় পুরস্কার হিসাবে ছিল HP ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার হিসাবে ছিল আপেল ওয়াচ।  রাফেলড্র -এর বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দেয় আয়োজনের মধ্যমনি সানিয়া। আয়োজনে টরোন্টোর বিভিন্ন পেশার স্বনামধন্য   ব্যক্তিবর্গের সাথে উপস্থিত ছিলেন কাউন্সিলার পার্থি ক্যান্ডিভেল ও জামাল ময়েরস, তারা শুভেচ্ছা বক্তব্য শেষে একটি শুভেচ্ছা স্মারকপত্র তুলে দেন সানিয়ার হাতে । স্কারবোরো সাউথ ওয়েস্ট এর লিবারেল এমপি প্রার্থী ডলি বেগম বিশেষ ভাবে শুভ কামনা জানিয়ে সানিয়াকে শুভেচ্ছা জানান।

সবশেষে আন্তরিক ধন্যবাদ জানানো হয় ভাই কায়েম চিশতী , ভাবী ও জন্মদিনের রাজকন্যাটিকে যারা ক্যালিফোর্নিয়া থেকে উড়ে এসেছে এই বর্ণাঢ্য আয়োজনটিকে প্রাণ দিতে। এই আয়োজনটি শুধু একটি জন্মদিনের অনুষ্ঠান উদযাপন ছিল না , এটি ছিল একটি সৌহার্দপূর্ণ মহা মিলনমেলা যেখানে তিন শতাধিক আপনজন একহয়ে তাদের উষ্ণ ভালোবাসা ও শুভ কামনা জানান। আর এটিই ছিল চাচা হিশাম চিশতির  দেয়া  প্রতিজ্ঞার প্রতিফলন ও  একটি স্বপ্ন  যা তিনি পুরোপুরি পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট