1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মীরসরাইয়ে খবরিকা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তি উপলক্ষে বাউল গান ও কবিতায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইজারায় চালু হবে বন্ধ পাটকল, পলাশে প্রতিমন্ত্রীর ঘোষণা জনগনের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু জামালপুর সদরের সাধারণ মানুষের আস্থার প্রতীক: নেপথ্যের কারিগর মাসুমা আরমিন মিতু নবীনগরে দুই অটোরিকশার সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অনার্স শিক্ষার্থী শ্যামনগরে ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত। ঢাকার ধামরাই উপজেলার কৃতি সন্তান ধামরাই উপজেলা থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে চুড়ান্ত মনোনয়ন পেলেন সুলতানা আহমেদ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা) উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন দোয়ারাবাজার উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃ’ত্যু হয়েছে। সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের কৃতি সন্তান জুঁই। শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা

ভিডিও সংবাদ 👇👇

মীরসরাইয়ে খবরিকা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তি উপলক্ষে বাউল গান ও কবিতায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,মিরসরাই, চট্রগ্রাম

তোমরা একতারা বাজাইও না , দোতরা বাজাইওয়ানা না’ সুজন বাউল ও নবনিতার কন্ঠে দলীয় গানের মধ্য দিয়ে মীরসরাই উপজেলা কৃষি মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্থানীয় খবরিকা বর্ষপূর্তি ও যুগান্তর স্বজনের উদ্যোগ এক বৈশাখী কবিতা উৎসব । শনিবার ( ১৮ এপ্রিল ) দুপুর ৩টা থেকে লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আব্দুল আলীম তুহিনের সভাপতিত্বে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এবং কবি তাসলিমা চৌধুরী সুরভীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বৈশাখী কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাইয়ের জাতীয় সংসদ সদস্য নুরুল আমিন। এসময় তিনি তাঁর বক্তব্যে সুস্থ ও শৈল্পিক ধারার শিল্প সাহিত্য এবং সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আগামী দিনে সুস্থ সুন্দর সমাজ বিনির্মানে গুরুত্ব আরোপ করেন । এছাড়া দেশের সংবাদপত্র সমূহের সাহসী সাংবাদিকতার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর ও গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, এফবিসিআই সদস্য শিক্ষানুরাগী জয়নাল হোসেন বাপ্পী, মীরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, মাহবুব হোসেন, প্রফেসর জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি দিপীকা রানী বড়ুয়া, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, কবি মাহমুদ নজরুল, কবি ও প্রাবন্ধিক শাহাদাত হোসেন লিটন, রনজিত ধর, প্রফেসর আক্তারুজ্জামান, প্রফেসর মোয়াজে¦ম হোসেন, কবি মাজহারুল হক ও মাষ্টার হোসাইন সবুজ । রবীন্দ্রনাথের ‘ খেয়া ঘাটের মাঝি’ থেকে ও নজরুলের ‘ খেলিছ এই বিশালয়ে বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে’’ সহ নানান কবিতা আবৃত্তি সহ শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধিত কবি ও কথা সাহিত্যিকবৃন্দ যথাক্রমে সাইফুদ্দিন সাকি, শিরিন আফরোজ, সুমি দাস, মারজিয়া খানম সিদ্দিকা, লিপি বড়ুয়া, রায়হানা হাসিব, কাজী নাজরিন, আলমগীর হোসেন, জাহির মুনমুন ও সাংবাদিক রাজিব মজুমদার । এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক বিপুল দাস, রাজু কুমার দে, আবু সাঈদ ভূঞা, ডা: জসিম উদ্দিন, ডা: সালাউদ্দিন, হাফেজ শহিদুল্লাহ মিয়াজী, সাংস্কৃতিক অনুরাগী সেলিম উদ্দিন ও লিটন, কবি সুবর্ণা চক্রবর্তি, মাহবুব হোসেন, সাংবাদিকবৃন্দ যথাক্রমে মোহাম্মদ ইউসুফ, নাছির উদ্দিন, কামরুল ইসলাম, জাবেদ হোসাইন, তুষার, সানোয়ার ইসলাম রনি, আবুল খায়ের, আজিজ আজহার, শাফায়েত মেহেদী, শিহাব উদ্দিন শিবলু, ইব্রাহিম মাহমুদ, তাকিবুর রহমান, তানজিল আরা তানজু, রশিদুল হাসান ও তাবিব ইসলাম । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার মিরসরাই উপজেলার স্টাফ রিপোর্টার হারাধন চক্রবর্তী। অনুষ্ঠানে বাউল ও লোকগীতি গেয়ে শোনায় যথাক্রমে সুজন বাউল, নবনীতা, অবন্তিকা, শুভশ্রী, স্নিগ্ধা, হৃদি, তনুশ্রী, আনন্দিতা ও তানহা। অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল হরেক রকম বাউল গান ও সাজানো হাঁড়িতে রসগোল্লা, খই, বাতাসা, মোয়া ইত্যাদি বৈশাখী খাবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট