1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পুঠিয়ার ভাল্লুকগাছি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ ও সহকারী প্রধান শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আড়িয়াল বিলে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়: জ্বালানি ও হারভেস্টিং প্রস্তুতি পরিদর্শন ঘাটাইলের ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১ পাথারিয়া বাজারে বনফুল শোরুমের বর্ণাঢ্য উদ্বোধন, জমজমাট আয়োজন শান্তিগঞ্জে যুব শক্তির উন্নয়নে জনসচেতনতামূলক প্রশিক্ষণ শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ৭ গর্ভবতী নারী ঢাকায় প্রেরণ রাজশাহীর চারঘাটে র‍্যাবের অভিযান: পদ্মা তীর থেকে পরিত্যক্ত বিদেশি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোলার দুলারহাটে মৎস্য রক্ষায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান ৪টি অবৈধ ট্রলার জব্দ বানিয়াচং এ আপন ভাতিজার হাতে চাচা খু/ন:আলোচিত হ/ত্যা/কাণ্ডের মামলায় স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন

ভিডিও সংবাদ 👇👇

পুঠিয়ার ভাল্লুকগাছি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ ও সহকারী প্রধান শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পুঠিয়ার ভাল্লুকগাছি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ ও সহকারী প্রধান শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আতাহার আলীর অবসরজনিত বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাল্লুকগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান। অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সোহেল। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভাল্লুকগাছি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নাজমুল গনি পিন্টু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে আলোকিত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।”
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ রাজশাহী জেলা শাখার আহ্বায়ক এসএম নাসির উদ্দিন, জেলা বিএনপির সদস্য মোঃ শামিম আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আহসান হাবীব এবং বিএনপি নেতা কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ আতাহার আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট