1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দূর্ঘটনায় ছাপ ফেলল ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলোয়াড়ের গুরুতর আহত হওয়া ও অসদাচরণের অভিযোগে ক্ষোভ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষা মৌসুমে ডেঙ্গুমুক্ত ঢাকার ধামরাই পৌরসভা গড়তে সম্মিলিত উদ্যোগে আহবান আল মামুন প্রশাসকের। সোনাগাজীর দক্ষিণ মধ্যম ছাড়াইতকান্দি সমাজ পরিচালনা কমিটির পরিচিতি সভা ও অভিষেক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বাইসাইকেল সহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক।  লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৫০ জন উদ্ধার, মানবপাচারকারী ৯ জন গ্রে ফ তা র। টাঙ্গাইলের ঘাটাইলে বিদেশে পাঠানোর নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ, দালাল আ ট ক পিরোজপুর জেলা কৃষক দলের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয় দূর্ঘটনায় ছাপ ফেলল ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলোয়াড়ের গুরুতর আহত হওয়া ও অসদাচরণের অভিযোগে ক্ষোভ কালিয়াকৈরে মাদক ও সন্ত্রাস বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভিডিও সংবাদ 👇👇

দূর্ঘটনায় ছাপ ফেলল ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলোয়াড়ের গুরুতর আহত হওয়া ও অসদাচরণের অভিযোগে ক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

দূর্ঘটনায় ছাপ ফেলল ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলোয়াড়ের গুরুতর আহত হওয়া ও অসদাচরণের অভিযোগে ক্ষোভ

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ।

মানিকগঞ্জ জেলার লেমুবাড়ী হাইস্কুল মাঠে সবুজ মুকুল মেলার উদ্যোগে আয়োজিত “ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল ম্যাচটি দর্শকদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হলেও শেষ পর্যন্ত কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আনন্দমুখর পরিবেশ ম্লান হয়ে যায়।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে জেলার দুই পরিচিত দল প্যারাডাইস এফসি সাটুরিয়া এবং মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ সদর। নির্ধারিত সময়ে খেলা শুরু হলে আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে প্যারাডাইস এফসি সাটুরিয়া। ম্যাচের প্রথম দুই মিনিটেই দলের তারকা খেলোয়াড় শুভ রাজবংশী অসাধারণ নৈপুণ্যে গোল করে দলকে এগিয়ে নেন। পরবর্তীতে আরও একটি গোল করে প্যারাডাইস একাডেমি প্রথম ৫ (পাঁচ) মিনিটের মধ্যেই ২-০ গোলে লিড নেয়।

খেলা সুন্দরভাবেই চলছিল। তবে ম্যাচের একপর্যায়ে বল নিয়ে দ্রুতগতিতে আক্রমণে যাওয়ার সময় প্যারাডাইস এফসির খেলোয়াড় শুভ রাজকে থামানোর চেষ্টা করেন মাসুদ একাডেমির খেলোয়াড় খলিল ভূইয়া। অভিযোগ রয়েছে, বল ক্লিয়ার করতে গিয়ে তিনি শুভ রাজের মুখমণ্ডলে জোরালো আঘাত করেন। এতে শুভ রাজ গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত খেলোয়াড়ের পরিবর্তে বদলি হিসেবে মাঠে নামেন ইমন। ম্যাচের শেষ দিকে আরও একটি বিতর্কিত ঘটনার জন্ম হয়। অভিযোগ অনুযায়ী, প্যারাডাইস এফসির বিদেশি খেলোয়াড় হাসান বে ফাঁকা জায়গায় বল পেয়ে দ্রুতগতিতে গোলমুখে এগিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের খেলোয়াড় মানডে মনির তার চোখ-মুখ লক্ষ্য করে বালি ছুড়ে মারেন। এ ঘটনায় মাঠে উত্তেজনার সৃষ্টি হলেও খেলা অব্যাহত থাকে।

নির্ধারিত সময়ে ফলাফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মাসুম ফুটবল একাডেমি ৪-৩ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তবে ম্যাচ শেষে বিজয়ের চেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দুই খেলোয়াড়ের বিরুদ্ধে ওঠা অসদাচরণের অভিযোগ। মাঠে উপস্থিত দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের একাংশের দাবি, খেলাধুলায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষকে আঘাত করা বা অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

স্থানীয়দের ভাষ্যমতে, এ ধরনের ঘটনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, অভিযুক্ত খেলোয়াড়দের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আয়োজক কমিটি বা মাসুম ফুটবল একাডেমির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট