1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাতের আঁধারে ‘মৃ/ত্যু/বার্তা’: কাফনের কাপড় রেখে হুমকি, বোরহানউদ্দিনে আতঙ্কে পরিবার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে ফুয়েল কার্ড উদ্বোধন ও বিতরণ। ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির সাময়িক অব্যাহতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে শার্শা উপজেলায় লক্ষণপুর ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান। ২ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা বাঞ্ছারামপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হলেন মুফতি আলাউদ্দিন সাদি শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সং/ঘ/র্ষে আ/হ/ত ১৪ শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

রাতের আঁধারে ‘মৃ/ত্যু/বার্তা’: কাফনের কাপড় রেখে হুমকি, বোরহানউদ্দিনে আতঙ্কে পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

রাতের আঁধারে ‘মৃত্যুবার্তা’: কাফনের কাপড় রেখে হুমকি, বোরহানউদ্দিনে আতঙ্কে পরিবার

নিজস্ব প্রতিবেদক, ভোলা

ভোলার বোরহানউদ্দিন
উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিস্ত্রী বাড়ি এলাকায় গভীর রাতে রহস্যজনকভাবে কাফনের কাপড়, আতর, সাবান ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে আমিনুল ইসলামের পরিবার। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী আমিনুল ইসলাম অভিযোগ করে জানান, জমি ক্রয়কে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জের ধরে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, বোন আনোয়ারা ও বোন জামাই সিরাজ জমি বিক্রির কথা বলে তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নেন। সে সময় তিনি প্রবাসে থাকায় আনুষ্ঠানিকভাবে দলিল সম্পন্ন না হলেও তাকে বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়।
পরবর্তীতে দেশে ফিরে তিনি পাশের আরও কিছু জমি কিনে নতুন করে বসতঘর নির্মাণ শুরু করলে বিরোধ দেখা দেয়। আমিনুলের অভিযোগ, তার ভাগিনা আকতার, সুজন ও শুভ (পিতা: সিরাজ) নির্মাণকাজে বাধা দেন।
এরই মধ্যে এক সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি দেখতে পান, তার বাড়ির এক কোণায় কাফনের কাপড়, আতর, সাবান এবং একটি চিরকুট রাখা রয়েছে। চিরকুটে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় আমিনুল ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আকতার বলেন, “জমিটি আমাদের। মানবিক কারণে তাকে থাকতে দেওয়া হয়েছিল। এখন তিনি বিল্ডিং নির্মাণ করতে গেলে আমরা বাধা দিয়েছি। তবে কাফনের কাপড় কে বা কারা রেখেছে, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।”
স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট