1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাপাহার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা কৃষক দলের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয় দূর্ঘটনায় ছাপ ফেলল ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলোয়াড়ের গুরুতর আহত হওয়া ও অসদাচরণের অভিযোগে ক্ষোভ কালিয়াকৈরে মাদক ও সন্ত্রাস বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাসিক প্রশাসকের সাপাহার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা আমিরাবাদে মূল গেইটের তালা ভেঙ্গে বসতঘরে চু রি! নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও ইঞ্জিনচালিত নৌকা জ ব্দ আনোয়ার হোসেন ভাই-কে ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্কঃ-বর্তমান প্রেক্ষাপট। রৌমারীতে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জ ব্দ

ভিডিও সংবাদ 👇👇

সাপাহার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সাপাহার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি (নওগাঁ):

নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কথিত পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দীর্ঘ সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর রাতের অন্ধকারে সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে ১৭ জন ব্যক্তিকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি মেইন পিলার সংলগ্ন এলাকায় ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন বাংলাভাষী নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু ছিল।
ঘটনার খবর পেয়ে বিজিবি দ্রুত সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করে এবং জিরো লাইনে টহল ও নজরদারি জোরদার করে। বিজিবির কঠোর অবস্থান ও সতর্ক তৎপরতার কারণে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করাতে সক্ষম হয়নি।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন এবং টহল বৃদ্ধি করা হয়। মানবিক বিবেচনায় প্রথমদিকে তাদের জিরো লাইনে অবস্থানের সুযোগ দেওয়া হলেও পরবর্তীতে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করে।”
তিনি আরও জানান, রাত আনুমানিক ১টার দিকে বিএসএফ সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে দেয়। পরে অন্ধকারের সুযোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই ১৭ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বর্তমানে হাঁপানিয়া সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বিজিবির তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট