1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও ইঞ্জিনচালিত নৌকা জ ব্দ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্ঘটনায় ছাপ ফেলল ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলোয়াড়ের গুরুতর আহত হওয়া ও অসদাচরণের অভিযোগে ক্ষোভ কালিয়াকৈরে মাদক ও সন্ত্রাস বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাসিক প্রশাসকের সাপাহার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা আমিরাবাদে মূল গেইটের তালা ভেঙ্গে বসতঘরে চু রি! নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও ইঞ্জিনচালিত নৌকা জ ব্দ আনোয়ার হোসেন ভাই-কে ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্কঃ-বর্তমান প্রেক্ষাপট। রৌমারীতে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জ ব্দ দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন আনোয়ার হোসেনকে কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

ভিডিও সংবাদ 👇👇

রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও ইঞ্জিনচালিত নৌকা জ ব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ
সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শনিবার (৬ জুন ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্থ সাহেবের আলগা বিওপি একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ১০৫১/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর ইটালুকান্দা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা (৪২ বস্তা) এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জব্দকৃত মালামাল রৌমারী কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট