
মাদারীপুরে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ।
উজ্জ্বল চন্দ্র মন্ডল
উপজেলা প্রতিনিধি
কালকিনি, মাদারীপুর।
বুধবার (২২/০৪/২৬ ইং) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করেন স্থানীয় সরকার বিভাগের মাদারীপুর জেলার উপ-পরিচালক মোসাঃ জেসমিন আকতার বানু।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার আল-মইন শিকদার, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফ-উল-আরেফীন ও মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলা গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।
উপ-পরিচালক মোসাঃ জেসমিন আকতার বানু পরিদর্শন শেষে এনায়েতনগর ইউনিয়ন সম্পর্কে জানান, এখানে মামলার আবেদন ও নিষ্পত্তির হার খুবই কম। মামলার আবেদন এবং নিষ্পত্তির হার বাড়ানোর জন্য চেয়ারম্যান ও মেম্বারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। কোনক্রমেই গ্রাম আদালতের মামলা সালিশ করা যাবে না ও পরিষদের এজলাসেই গ্রাম আদালতের মামলা নিষ্পত্তি করার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।
অপর দিকে উপ-পরিচালক মোসাঃ জেসমিন আকতার বানু পূর্ব এনায়েতনগর ইউনিয়নের গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। বিগত ২০২৪ সালের ফেব্রুয়ারী হতে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এখানে দেওয়ানি ও ফৌজদারি মোট মামলা হয় ১৩৮ টি যা সবই বাতিল/খারিজ না হয়ে নিষ্পত্তি করা হয়েছে । উক্ত মামলার ফলে সরকারী অর্থ আদায় হয়েছে ৮৭,২৪,০০০ টাকা।
মাদারীপুর জেলার মধ্যে পূর্ব এনায়েতনগর ইউনিয়নে গ্রাম আদালতে মামলার আবেদন ও নিষ্পত্তির হার খুবই সন্তোষজনক। জেলায় ১ম স্থান অর্জন করে জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার গ্রহণ করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শীঘ্রই পূর্ব এনায়েতনগর ইউনিয়ন কমপ্লেক্স ভবনের ব্যবস্থা করে দেয়ার ঘোষণা দেন উপ-পরিচালক।