1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হাঁসাড়ায় জাগরণী সংঘ ফুটবল টুর্নামেন্টে “কচিকাঁচা যুব সংঘ”চ্যাম্পিয়নঃ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে যুবসমাজের মানববন্ধন সৌদিতে গিয়ে প্রতারণার শিকার হওয়া বেশ কয়েকজন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন চট্টগ্রাম লোহাগাড়া আধুনগর স্টেশনের পূর্ব পাশে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ নুরুল ইসলাম সাহেব মূল্যবান জমি দান করেছিলেন হাসপাতাল প্রতিষ্ঠার জন্য। ধামরাই ৫৪ বছরের ইতিহাস সৃষ্টিকারী সরকারি কলেজে দুটি দ্বিতলা বাস উপহার লক্ষীপুরে শিক্ষার্থীকে পিটিয়ে হ ত্যা নিশ্চিতের পর লা শ ঝুলিয়ে রাখে সিনিয়ররা সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা বাসাইলে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস আজ ধামরাই সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন অনুস্ঠান অনুষ্ঠিত হয় বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃ ত্যু, এমপি ডা. জীবনসহ বিভিন্ন মহলের শোক মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক

ভিডিও সংবাদ 👇👇

হাঁসাড়ায় জাগরণী সংঘ ফুটবল টুর্নামেন্টে “কচিকাঁচা যুব সংঘ”চ্যাম্পিয়নঃ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন মিঠু জেলা প্রতিনিধি , শ্রীনগর

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ঢালিপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাগরণী সংঘ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ। শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে দেওয়ান কিংসকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে *কচিকাঁচা যুব সংঘ*

নির্ধারিত সময়ে উভয় দলই সমানে সমান লড়াই চালায়। মাঠজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের করতালিতে মুখরিত ছিল খেলার প্রাঙ্গণ। দুই দলই গোল করার একাধিক সুযোগ পেলেও রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য থাকে। পরবর্তীতে খেলার ফলাফল নির্ধারণে ট্রাইবেকারের আশ্রয় নেওয়া হয়, যেখানে দেওয়ান কিংসকে হারিয়ে শিরোপা জয় করে নেয় কচিকাঁচা যুব সংঘ।

খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সোলায়মান খান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর থানা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব মোঃ আইয়ুব খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সেলিম খান,জনাব ইউসুফ খান, জনাব ফারুক খান, জনাব বাবুল খান, জনাব দেলোয়ার খান,  হাসাড়া ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ নাসির খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপকর্ম থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাসাড়া ঢালিপাড়া জাগরণী সংঘের একঝাঁক উদীয়মান তরুণ। সার্বিক পরিচালনায় ছিলেন:
মোঃ সুজন খান, সোহাগ দেওয়ান, মাহি সিফাত, শিশির, আল আমিন দেওয়ান, তৌহিদ খান, সাব্বির, মাসুম, মনির সহ আরও অনেকে।

বিজয়ী দলের হাতে প্রধান পুরস্কার হিসেবে একটি আধুনিক  ওয়ালটন (WALTON) রেফ্রিজারেটর তুলে দেওয়া হয়। রানার্সআপ একটি ৩৬ ইঞ্চি এলইডি টিভি অংশগ্রহণকারী খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।
এলাকাবাসীর মতে, এ ধরনের আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়ামুখী মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে। খেলাটি দেখতে স্থানীয় কয়েকশ’ ফুটবল প্রেমী দর্শক মাঠে ভিড় জমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট